করোনাভাইরাসে দেশে একদিনে আক্রান্ত ৩৭৭৫ ও মৃত্যু ৪১

করোনা ভাইরাসে দেশে গত একদিনে ৬৯ টি পরীক্ষাগারে ১৭৮৭৫ টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৭৭৫ জন। মৃত্যু হয়েছে আরও ৪১ জনের। সুস্থ হয়েছেন ২৪৮৪ জন।

আজ বুধবার (১ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ২৪৮৪ জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬২ হাজার ১০৮ জন।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ১৭২ জন। মৃতের সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ২৯৮ জন। সুস্থ্য হয়েছে ৫৮ লাখ ১২ হাজার ৭৬ জন। সারাবিশ্বে মৃত্যুর ৮ এবং সুস্থ্যতার হার ৯২ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।