করোনা ভাইরাসে আক্রান্ত সালমা চৌধুরী এমপি

করোনা ভাইরাসে আক্রান্ত সালমা চৌধুরী এমপি

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন রাজবাড়ীর সাবেক এমপি এ্যাড ওয়াজেদ আলী চৌধুরীর মেয়ে সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা। করোনা পরীক্ষার জন্য ঈদের দু’দিন আগে তাঁর নমুনা দেয়া হয়। গতকাল রবিবার পজিটিভ রিপোর্ট পেয়েছেন।

আজ সোমবার সকালে তাকে রাজবাড়ী সদরের করোনা হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে। সালমা চৌধুরী রুমার ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাঁর (সালমা চৌধুরীর) বার বার অক্সিজেন কমে যাচ্ছে। তাই সকালে সদরের করোনা হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে তার শাররীক অবস্থার অবনতি হওয়ায় দুপুর ২টা ৩৫ মিনিটে রাজবাড়ী স্টেডিয়াম থেকে হেলিকপ্টার যোগে রাজধানীয় নিয়ে আসা হয়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, মহিলা এমপি রুমার অক্সিজেন কমে যাচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।