× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

ছাতকের চরমহল্লায় কম্পিউটার ট্রেনিং ইনষ্টিটিউটের ক্লাস গ্রহন শুরু

admin
হালনাগাদ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

ছাতক প্রতিনিধিঃ ছাতকের চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর বাজারে চরমহল্লা কম্পিউটার ট্রেনিং ইনষ্টিটিউট’র ক্লাস গ্রহন শুরু হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ক্লাস গ্রহনের উদ্বোধন করেন, প্রধান অতিথি চরমহল্লা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দীন খান।

প্রতিষ্ঠানের পরিচালক আল আমিনের সভাপতিত্বে ও নবির হোসেনের পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মস্তক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক কামরুল হাসান সবুজ। বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী খালেদ আহমদ, ছাতক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান চিরঞ্জিত দাস সৃজন, সহকারী প্রশিক্ষক দিনা বেগম, রুমা দেব, ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং এর বিভাগীয় প্রধান আব্দুর রহিম, সহকারী আলী আকবর, মোবাইল সার্ভিসিং বিভাগ ও প্রতিষ্ঠানের হিসাব রক্ষক জুনেদুর রহমান, ড্রেসমেকিং এন্ড টেইলারিং বিভাগের প্রধান শিলা বেগম, ছাবিয়া আক্তার, চরমহল্লা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের সহকারী প্রশিক্ষক সাবিনা বেগম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী ছাকি মাহফুজ। এরআগে গত পহেলা জানুয়ারী চরমহল্লা টেটিয়ারচর বাজারে নিজস্ব কার্যলয়ে চরমহল্লা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট’র উদ্বোধন করা হয়। চরমহল্লা ইউনিয়নের সাবেক চেয়াম্যান আ.স.ম আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউটের পরিচালক কামরুল হাসান সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চরমহল্লা বাজার উচ্চ বিদ্যালয়েরশিক্ষক সফিক আহমদ, মনু মিয়া, চরমহল্লা বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আব্দুস সালাম, সমাজকর্মী আব্দুর রহমান, মাওলানা নজমুল হক নছিব, মঞ্জুর মিয়া, আব্দুল আলিম, ছাত্রনেতা শুয়াইবুর রহমান ফারুক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..