× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

কমলগঞ্জে মুক্তিযুদ্ধভিত্তিক দু’টি বইয়ের মোড়ক উন্মোচন

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ মার্চ, ২০১৯

মাহমুদ খান,নিজস্ব প্রতিনিধি(মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে মুক্তিযুদ্ধভিত্তিক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট এর আয়োজনে শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে বাংলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত প্রবাসী লেখক-গবেষক সাংবাদিক ইসহাক কাজল এর সম্পাদিত “একাত্তরের যোদ্ধারা” ও লেখক-সাংবাদিক আব্দুল হান্নান চিনুর সম্পাদিত “মুক্তিযুদ্ধে কমলগঞ্জ ও অন্যান্য প্রসঙ্গ” শিরোনামে প্রকাশিত দু’টি বই এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও সহ-সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের পরিচালনায় অনুষ্ঠারে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ও লেখক-গবেষক রসময় মোহান্ত, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) সাজ্জাদুর রহমান, রংপুর কারমাইকেল কলেজের সহযোগি অধ্যাপক শরিফুল ইসলাম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড সিকন্দর আলী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, এডভোকেট তাজুল ইসলাম আহাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পতনঊষার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর, নাট্যকার হিফজুর রহমান বক্স, কবি জয়নাল আবেদীন শিবু প্রমুখ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মান উল্যা, মবশ্বর আলী, শেখ কাদির, মনু মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদত শাহীন আহমদ, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, ব্যবসায়ী নেতা অলি আহমদ খান, তোয়াবুর রহমান তবারক, আতিকুর রশীদ চৌধুরী কামরান, আবুল বশর জিল্লুল, সমাজসেবক আনোয়ার খান, কবি জয়নাল আবেদীন. প্রবাসী শাহাজান রাজু, আব্দুল মুকিদ হাসানী, ছাত্রতো মিতুল খান, মাইদুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..