× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

কমলগঞ্জে মণিপুরী ব্লাড ব্যাংক এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন জামা বিতরণ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার):  মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজার খুশিতে শিশুরা (সিজন-২) ইভেন্টে মণিপুরী মানবকল্যাণ সংস্থা পরিচালিত মণিপুরী ব্লাড ব্যাংক এর উদ্যোগে নতুন জামা পেল সুবিধাবঞ্চিত ৬০ টি শিশু।

কমলগঞ্জ পৌরসভার মৃৎশিল্প পল্লী কুমারপাড়া এলাকায় শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে দরিদ্র শিশুদের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনের সমন্বয়ক রাকুল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়। বেলা ২টায় মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ শিব মন্দিরে মালাকার ও রবিদাস সম্প্রদায়ের শিশুদের মাঝে বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যামসুন্দর সিংহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রানা রঞ্জন সিনহা, ও সংগঠনের প্রতিষ্টাতা সদস্যা প্রিয়াংকা সিনহা। বিকেলে তিলকপুর উত্তরপল্লীর শব্দকর পাড়ায় পৃথকভাবে এ বস্ত্র বিতরণ হবে। সুবিধাবঞ্চিত মোট ৬০ জন দারিদ্রপীড়িত শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়।

উল্লেখ্য, মণিপুরী মানবকল্যাণ সংস্থা পরিচালিত মণিপুরী ব্লাড ব্যাংক শুধু এই বস্ত্র বিতরণই নয়, স্বেচ্ছাসেবী এই সংস্থাটি বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে দরিদ্র মানুষদের অবকাঠামোগত উন্নয়ন নিয়েও কাজ করে যাচ্ছে। সমাজের বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তারা কাজ করছে। সেখানে তাদের শুভাকাংখীরা বিভিন্নভাবে সহযোগিতা করেন। ঈদ উপলক্ষেও শিশুদের মাঝে নতুন জামা ও শীত বস্ত্র বিতরণসহ রক্তদানের সচেতনতা ও নতুন রক্তদাতা তৈরি এবং উৎসাহিতকরণ নিয়ে কাজ করে সংগঠনটি।


এ ক্যটাগরির আরো খবর..