× Banner
সর্বশেষ
চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী

কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ জুন, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) ৬ষ্ঠ বারের মত নির্বাচিত আওয়াসমীলীগ দলীয় সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি’কে চিঠি দিয়ে হত্যার হুমকির প্রতিবাদে সাংসদের নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেল ৫টায় কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা যুবলীগের আহবায়ক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদর নেতৃত্বে কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গন থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল বের হয়। সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে ভানুগাছ চৌমুহনা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি দীর্ঘদিন যাবত (টানা ৬ষ্ঠ বারের সংসদ সদস্য) গণ মানুষের কল্যানে কাজ করেন। তার সফলতা দেখে হয়তো একটি গোষ্টি ষড়যন্ত্র করছে তাকে হত্যার জন্য। তাই চিঠি দিয়ে তাকে হুমকি প্রদান করছে। তারা আরো বলেন, বঙ্গবন্ধুর সৈনিকরা বেঁচে থাকতে কোন চক্রান্ত ষড়যন্ত্র কাজে লাগবে না। আব্দুস শহীদ এমপি জনগনের কল্যাণে আমৃত্যু কাজ করে যাবেন।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আছলম ইকবাল মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, সাংগঠনিক সম্পাদক রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, অধ্যাপক হারুনুর রশীদ ভূঁঞা, শমশেরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল গফুর, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) ৬ষ্ঠ বারের মত নির্বাচিত আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপিকে হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে চিঠির মাধ্যমে সতর্ক করেছেন সিলেটের কদমতলী থেকে জনৈক সুজন মিয়া নামে এক ব্যক্তি। সংসদ সদস্যের শ্রীমঙ্গলস্থ মিশন রোডের বাসার ঠিকানায় ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নামে পৃথক দুটি চিঠি গত ১৩ জুন বুধবার রেজিষ্ট্রারি ডাকযোগে চিঠিগুলো আসে।


এ ক্যটাগরির আরো খবর..