মাহমুদ খান, মৌলভীবাজার প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) মৌলভীবাজারের কমলগঞ্জে ৬ হাজার ১৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬ হাজার ১২১ জন শিক্ষার্থী পাশ করেছে।
পাশের হার ৯৮.৭৯ শতাংশ। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬৬ জন। উপজেলা শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।





