কমলগঞ্জের শমশেরনগরে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

কমলগঞ্জের শমশেরনগরে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজারে ভ্রাম্যমান আদালত ৪টি দোকান থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

গত ৮ ডিসেম্বর বিকাল থেকে শমশেরনগর বাজারের বিভিন্ন মোদির দোকানে কেজিতে ৭০/৮০ টাকা বেশী দরে পেয়াজ বিক্রির অভিযোগ উঠে। বিষয়টি কমলগঞ্জ উপজেলা প্রশাসনের নজরে আসলে (৯ ডিসেম্বর) শনিবার বিকালে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট রইছ আল রেজুয়ান মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করেন।

অভিযানে ৪ টি মোদীর দোকানীকে ১৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এবং একটি বিস্কুটের দোকানের বিস্কুট জব্দ করা করা হয়। কমলগঞ্জ থানা ও শমশেরনগর ফাঁড়ির পুলিশ অভিযানে সহায়তা করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।