× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য মাল্টিপারপাস কমপ্লেক্সের উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্মিত মাল্টিপারপাস কমপ্লেক্সের উদ্বোধন করছেন রেলপথ মন্ত্রী এ্যাড: মোঃ নূরুল ইসলাম সুজন এমপি।

আজ সকালে মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানের পৌছলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা তাদের নিজস্ব সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মন্ত্রীকে স্বাগত জানায়। পরে বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদাণ করেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য, রেলপথ মন্ত্রী এ্যাড: মোঃ নূরুল ইসলাম সুজন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউছুফ আলী, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, বোদা পৌর মেয়র এ্যাড: মোঃ ওয়াহিদুজ্জামান সুজা, ময়দানদিঘী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার। এর আগে মন্ত্রী ফিতা কেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্মিত মাল্টিপারপাস কমপ্লেক্স ভবন এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করেন। মন্ত্রী এসময় অতিথিবৃন্দকে সংগে নিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্মিত মাল্টিপারপাস কমপ্লেক্সেটি ঘুরে দেখেন।


এ ক্যটাগরির আরো খবর..