× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

কবুতর চুরির অপবাদে দুই স্কুল ছাত্রকে গাছে বেঁধে নির্যাতন

admin
হালনাগাদ: শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় কবুতর চুরির অপবাদে দুই স্কুল ছাত্রকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে নবনির্বাচিত ইউপি সদস্যের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ১ছাত্রকে হাসপাতালে ভর্তি অন্য ছাত্রকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মামলার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের খোকন বেপারীর ছেলে ও ছোট বাশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র সাগর বেপারী (১০) এবং একই এলাকার মোহাম্মাদ আলী শিকদারের ছেলে ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র তুষার শিকদার (১৩)কে কবুতর চুরির অপবাদে শুক্রবার বিকেলে ছোট বাশাইল কালাশাহ মাজারের উত্তর পাশে নারিকেল গাছের সাথে দুই জনকে হাত পা বেধেঁ লোকজনকে মোবাইলে সংবাদ দিয়ে রাজিহার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপি প্রচার সম্পাদক মো.বরকতুল্লা মিয়া শাররিক নির্যাতন করে। এ সংবাদ শুনে সাগরের মা রওশনারা বেগম ঘটনা স্থলে এসে তার ছেলেকে নিযার্তন করার দৃশ্য দেখে ইউপি সদস্যের কাছে অনুরোধ করে ছেলেকে নিয়ে বাড়িতে চলে যায়।

দ্বিতীয়বার বাড়ি থেকে ডেকে এনে গাছের সাথে বেধে নির্যাতন করেন তারা। পরে সাগরের মা রওশনারা বেগম ও স্থানীয়রা দুই জনকে উদ্বার করে গুরুতর অবস্থায় সাগরকে উপজেলা হাসপাতালে ভর্তি ও তুষারকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করার সাগরের মা রওশনারা বেগমকে চুন্নু চৌকিদারের ছেলে নাসির চৌকিদার বাড়ি গিয়ে মারধর করে। সাগরের মা রওশনারা বেগম সাংবাদিকদের জানান, আমার ছেলেকে ইউপি সদস্য বরকতুল্লা মিয়া গাছের সাথে বেধে নির্যাতন করে আমি এর উপযুক্ত বিচার চাই।

সংবাদ পেয়ে শনিবার দুপুরে এসআই হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান মো.ইলিয়াস তালুকদার সাংবাদিকদের জানান, এই নির্যাতনের ঘটনা আমার জানা নেই। তবে ওসি আমাকে ফোনের মাধ্যমে এ ঘটনা জানিয়েছেন। অভিযুক্ত ইউপি সদস্য মো.বরকতুল্লা মিয়া বলেন কবুতর চুরি ঘটনা নিয়ে ছোট ছোট ছেলেরা মারামারি করেছে। কাউকে গাছের সাথে বেধেঁ নির্যাতন করা হয়নি। এ ঘটনায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এক এসআইকে পাঠানো হয়েছে। স্কুল ছাত্রের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আমার প্রয়োজনীয় ব্যবস্থা নেব।


এ ক্যটাগরির আরো খবর..