× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

কবির সুমন যে কারণে ফেসবুকে নিষিদ্ধ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: কবির সুমন, গানে গানে প্রতিবাদের সুর ছড়ানো শিল্পীর নাম। ভারতের বিখ্যাত এই সংগীতশিল্পীকে ফেসবুকে হঠাৎ নিষিদ্ধ করা হয়। কিন্তু কেন?

কবির সুমন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) বিক্ষোভরত শিক্ষার্থীদের পক্ষে গান লিখেছেন। সেই গান ফেসবুকে পোস্ট করেছেন। কবির সুমনের ভক্ত-শুভাকাক্সক্ষীদের দাবি, জেএনইউর শিক্ষার্থীদের পক্ষে গান লেখায় তার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

কবির সুমন সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে, মানবতার পক্ষে কথা বলেন। গানে গানে প্রতিবাদ জারি রাখেন। এ জন্য তাকে অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করতে হয়েছে। কিন্তু কোনো কিছুতেই থামেননি তিনি। ক্ষমতার জোরে অনেকেই তাকে মৃত্যু ভয় দেখিয়েছেন। কিন্তু তিনি মানুষের পক্ষে, ন্যায্য অধিকারের পক্ষে অবিচল, অটল থেকেছেন সবসময়।

এদিকে কবির সুমনের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ থাকায় বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। ফেসবুক ও সরকারের ওপর চাপ বাড়তে থাকে। যে কারণে ২৪ ঘণ্টা বন্ধ রাখার পর তার ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কবির সুমনের পক্ষে সমর্থনের জোয়ার উঠেছে।

ভারতের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেএনইউর আন্দোলনকে সমর্থন করছে। ছাত্রনেতা কানাইয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। কবির সুমন শিক্ষার্থীদের সমর্থন করে গান লিখেছেন।

যে গানের কারণে ফেসবুকে নিষিদ্ধ কবির সুমন

যেখানেই থাকো তুমি শ্রীনগরে দেখা হবে ইতিহাস তুমি বলো স্বাধীনতা দেবে কবে।
ঝিলমের স্রোতে ভাসে রাতের কবিতা একা আঁধারের কবি জানে শ্রীনগরে হবে দেখা।
ইন্স্যাস থেকে গুলি আকাশে বুলেট ক্ষত তারারা গুলির দাগ প্রদীপ জ্বলবে যত।
কার ঘরে নিভে গেছে প্রদীপের শিখা কবে আফজল গুরু শোনো শ্রীনগরে দেখা হবে।
ফাঁসিতে বুলেটে বুটে ইতিহাস ফ্যালে পিষে সেই ইতিহাসই বাঁচে একা দোয়েলের শিসে।
কাশ্মীরে স্বাধীনতা ডাকছে দোয়েল একা গানের কসম জান শ্রীনগরে হবে দেখা।।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..