× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

নোয়াখালী প্রতিনিধি

কবিরহাটে খাদ্য বান্ধব কর্মসূচির চালসহ গ্রেফতার ১

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২২ মে, ২০২২
খাদ্য বান্ধব কর্মসূচির চালসহ গ্রেফতার

নোয়াখালী কবিরহাট উপজেলায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির (হতদরিদ্রদের) জন্য বরাদ্ধাকৃত ১০টাকা দামের ১৫০ কেজি চালসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

আটককৃত মো.সাহাব উদ্দিন (২৪)  উপজেলার ছবিরপাইক গ্রামের আবুল কালামের বাড়ির আবুল কালামের ছেলে। সে পেশায় একজন স্বর্ণকার।

রোববার (২২ মে) দুপুর ৩টার দিকে এ ঘটনায় উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ছালেহ উদ্দিন বাদি হয়ে কবিরহাট থানায় মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের আব্দুল্যাহ মিয়ার হাট মাছ বাজারের সততা স্বর্ণ শিল্পালয়ের ভিতরে তিনটি সরকারি চালের বস্তা নিয়ে রাখেন সাহাব উদ্দিন নামে এক যুবক। বিষয়টি টের করতে পেরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা মো.সাহাব উদ্দিনকে চাউলসহ আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩টি সরকারি বস্তায় ১৫০ কেজি চালসহ সাহাব উদ্দিনকে থানায় নিয়ে আসে। এরপর দুপুর ৩টার দিকে আটককৃত সাহাব উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করে উপজেলা খাদ্য কর্মকর্তা।

উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ছালেহ উদ্দিন বলেন, সরকারি চাল খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ। আটককৃত সাহাব উদ্দিন চাল গুলো কিভাবে ক্রয় করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে সরকারি চাল তার দোকানে মজুদ রাখার অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।  ওই মামলায় আসামিকে বিচারিক আদাালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..