× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

পঞ্চগড় জেলা প্রতিনিধি

আন্দোলনে নিহত সুমনের মরদেহ ৫মাস পর কবর থেকে উত্তোলন

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
কবর থেকে উত্তোলন

পঞ্চগড়ের বোদায় দাফনের ৫ মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বোদা উপজেলার সাকোয়া আমিন নগর বকশীগঞ্জ এলাকায় পারিবারিক গোরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়।
এ সময় আশুলিয়া থানার মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন এবং সুমনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাকোয়া ইউনিয়নের আমিন নগর বকশীগঞ্জ এলাকার বাসিন্দা হামিদ আলীর একমাত্র ছেলে সুমন ছিলেন পরিবারের সবার ছোট। তিন বোনের বিয়ের পর বৃদ্ধ মা-বাবার একমাত্র সহায়ক ছিলেন তিনি। দাখিল পাস করে ঢাকার ইপিজেডে কাজ নিয়েছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ হন সুমন। ৭ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনেরা তার মরদেহ শনাক্ত করেন। এরপর তার মা কাজলী বেগম আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর ৮ আগস্ট গ্রামের বাড়িতে সুমনকে দাফন করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, ‘গত ডিসেম্বর মাসে মামলার প্রক্রিয়া শেষে আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) আদেশের চিঠি পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। ফরেনসিক পরীক্ষার জন্য মরদেহ মেডিকেলে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..