× Banner
সর্বশেষ
আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী

কপাল খুলল বলবীরের

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: একটি মোদি দোকানের মালিক ভারতীয় বংশোদ্ভত মার্কিন নাগরিক বলবীর আতওয়াল। ক্যালিফোর্নিয়ার চিনো হিলে তার এই মোদি দোকানটি অবস্থিত। আমেরিকার সর্বকালের সবচেয়ে বড় লটারির টিকেট অন্য দোকানদারদের মতো তিনি বিক্রি করেছেন। আর ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের জ্যাকপট লটারির তিনটি বিজয়ীর মধ্যে একটি মিলে যায় তার দোকান থেকে ক্রয় করা এক ক্রেতার ভাগ্যে।

তিন ভাগ্যবান পেয়েছেন ১ দশমিক ৬ বিলিয়ন ডলার। বলবীর বাদ যাবেন কেন। কর্তৃপক্ষ ভাগ্যবান দোকানি হিসেবে বোনাস হিসেবে তাকেও দিয়েছেন এক মিলিয়ন ডলারের সম্মানি। বৃহস্পতিবার তার হাতে এই অর্থমূল্যের একটি চেক তুলে দেওয়া হয়।

বলবীর এ খবরে খুবই বিস্মিত। তিনি বলেন, আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। চেকটি সতর্কতার সঙ্গে আবারো ঘুরিয়ে-ফিরিয়ে দেখেছি। তার বিশ্বাস হয়েছে। এখন আমার পরিকল্পনা এই টাকার কিছু অংশ দাতব্য সংস্থাকে দান করা; বাকি টাকা তার দোকানের কর্মচারী ও পরিবারের লোকজনের মাঝে ব্যয় করব।

‘এটা আমার জন্য সত্যিই সৌভাগ্যের। যে কেউ চাইলেই তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে।’ বলেন বলবীর। শহর কর্তৃপক্ষ বলবীর আতওয়ালকে শহরের বাসিন্দাদের মধ্যে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেছে।

১৯৮০ সালের শুরুর দিকে বলবীর আতওয়াল ভারতের পাঞ্জাব থেকে যুক্তরাষ্ট্রে আসেন। ২০ বছর আগে চিনো হিলে সেভেন-ইলেভেন নামে তার এই দোকানটি দেন তিনি।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..