× Banner
সর্বশেষ

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবলসহ ইনচার্জ ক্লোজড

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
কনস্টেবলসহ ইনচার্জ ক্লোজড

ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল মানব কুমার ও ইনচার্জ শাহিনুর রহমান কে প্রত্যাহার করা হয়েছে। বিষয় টা নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।
গত ২০১৯ সালের ২৪ নভেম্বর শাহিনুর রহমান বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে যোগদান করেছিলেন। এর পর থেকে  এলাকাবাসী, ব্যবসায়ী,দোকানদার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির মানুষ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলতে থাকেন। বিনা অপরাধে বিভিন্ন এলাকার মানুষকে আটক করে মোটা অংকের টাকা আদায়, সিএনজি,নসিমন,করিমন, ইজিবাইকসহ ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকেও নিয়মিত চাঁদা আদায় করতেন তিনি।
বাঁকড়া বাজারের ব্যবসায়ী সিন্ডিকেট ও মাদক সিন্ডিকেট থেকেও নিতেন নিয়মিত মাসোয়ারা। বাঁকড়া এলাকার বিভিন্ন ইটভাটা থেকেও প্রতি মাসে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ও আছে তার বিরুদ্ধ। এলাকার সন্ত্রাস জঙ্গি জামায়াত বিএনপির সাথেও ব্যাপক সাখ্যতার অভিযোগও ছিলো তার বিরুদ্ধে। তার আচরণ ও অনিয়ন্ত্রিত চলাফেরায় বাঁকড়া এলাকার বিভিন্ন মিডিয়া কর্মীসহ জনসাধারণের কেউই তার উপর খুশি ছিলোনা। স্বেচ্ছাচারীতা কাজকর্ম ও অপরাধ জগতে চলাচলেও তিনি কাউকে তোয়াক্কা করতেন না।
সর্বশেষ বিশ্বের বর্তমান করোনা পরিস্থিতিতে গোটা দেশ যখন করোনা ভাইরাস প্রতিরোধের জন্য দোকানপাট বন্ধ ঘোষণা করেছে, তখন বাজারের কিছু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে দোকান খুলতে দেওয়ার অভিযোগও করেছেন অনেকেই।
তিনি সোমবার বাঁকড়া বাজার থেকে অনেক গুলো মটরসাইকেল ও নসিমন আটক করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেন। একজন টাকা দিতে অস্বীকার করায় তাকে বেধম মারপিট ও করেছেন বলে জানা যায়। এছাড়াও বাঁকড়া এলাকার একজন প্রভাবশালী ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী করেন। তিনি ১০ হাজার টাকা চাঁদা দিলেও ইনচার্জ শাহিনুর রহমান খুশি হতে পারেন নি।  তিনি আরো চাঁদা দাবী করেন। তার এই সকল চাঁদা আদায়কারী হিসেবে দায়িত্ব পালন করতেন কনস্টেবল মানব কুমার। তার এসব অভিযোগ পুলিশের উর্ধতন মহল জানতে পেরে ঐ কনস্টেবল মানব কুমারসহ ইনচার্জ শাহিনুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা যায়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, ইনচার্জ শাহিনুর রহমান ও কনস্টেবল মানব কুমারকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তবে প্রত্যাহারের  নিদিষ্ট কোনো কারণ জানাননি তিনি।


এ ক্যটাগরির আরো খবর..