× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

কথা বললেন ওবামা-পুতিন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রে প্রসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধ এবং ইউক্রেনের সঙ্গে কূটনৈতিকভাবে সমস্যার সমাধানসহ বিভিন্ন ইস্যুতে। বুধবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউজ মুখপাত্র জশ আর্নেষ্ট বলেছেন, ইউক্রেন সংকট সমাধানের জন্য সব পক্ষকেই দেশটির দোনবাস এলাকায় যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে  তা মেনে নেওয়া। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের অভিযোগ রাশিয়া বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে বলেই ইউক্রেনে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।

বিবৃতিতে আরো বলা হয়, জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে আসাদ সরকারের যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে, দেশটিতে সহিংসতা কমাতে ওই আলোচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও দুই নেতা আলোচনা করেন। এছাড়া সিরিয়ার জনগণের যে জরুরি ত্রান সহায়তা প্রয়োজন দুই নেতার আলোচনায় সে বিষয়টিও উঠে আসে।

প্রসঙ্গত, ইউক্রেন ইস্যুতেই ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে। গত বছর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহযোগিতায় বিদ্রোহীদের বিরুদ্ধে রাশিয়া সহযোগিতা শুরু করলে প্রতিবাদ জানাতে শুরু করেছিল যুক্তরাষ্ট্র।


এ ক্যটাগরির আরো খবর..