× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

পিআইডি

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন সমাজকল্যাণ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিশুর

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারের মাঝে ইউনিসেফের সহযোগিতায় ত্রাণসামগ্রী সংবলিত কিটবক্স বিতরণ করেন।

অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশা লাঘব করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে আমরা অবিলম্বে জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছি। এই কিটবক্সগুলো তাদের সাময়িক সংকট মোকাবিলায় সহায়তা করবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তালিকাভুক্ত করে পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় মাঠপর্যায়ে কাজ করছে যাতে কেউ অবহেলিত না থাকে।

উপদেষ্টা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই হাজার শিশু পরিবারের মাঝে কিটবক্স বিতরণ করেন। কিটবক্সে মশারি, খাদ্যসামগ্রী, পানির জার, টুথপেস্ট ও ব্রাশ , টাওয়াল, টর্চলাইট, কম্বলসহ দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে। অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

শারমীন এস মুরশিদ বাচ্চাদের পড়ালেখা যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সে বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে বাচ্চাদের বই, খাতা, কলম এবং স্কুল ড্রেসের ব্যবস্থা করতে সহযোগিতা করা হবে। তিনি বলেন, বড় রকমের যে সাহায্যগুলো লাগবে যেমন ঘরগুলো নির্মাণ করতে গণপূর্ত মন্ত্রণালয়, মসজিদের ক্ষয়ক্ষতির বিষয়ে ধর্ম মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় তৎপর রয়েছে। তিনি এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এই ত্রাণ কার্যক্রমকে স্বস্তিদায়ক বলে মন্তব্য করেন এবং দ্রুত পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তার প্রত্যাশা জানান।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালযের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান, ইউনিসেফের চাইল্ড প্রটেকশন বিভাগের প্রধান Natalie McCauley, সিএসপিবি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. সাদিকুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..