রনি দে কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক, শাপলা পুর রোড়ে দাঁড়িয়ে থাকা একটি সি এন জি (কক্স-থ:১১-৩৭৩০) এর সাথে ধাক্কা লাগে আরেকটি সি এন জির নং (কক্স-থ -১১-৪৮৫১)।
আজ বৃহস্পতিবার দুপুর ১:০৫ মি নাগাদ ঘটে এ ঘটনা। গাড়ির ড্রাইভার বেপারোয়া ভাবে গাড়ি চালানোর কারনে দাঁড়িয়ে থাকা সি এন জি সাথে ধাক্কা লাগে। ধাক্কা লাগানো সি এন জি তে থাকা ড্রাইভার সহ ৫ যাত্রীর মধ্যে ঘটনা স্থলে একজন মারা যায়,এবং তিন জন মারাত্মক ভাবে আহত হয়।
গাড়ির ড্রাইবার ঘটনা স্তল হতে পালিয়ে যায়। ঘটনা স্থলে এলাবাসিরা খবর পেয়ে সাথে সাথে পুলিশ কন্ট্রোল রুমে কল দিলে,পুলিশ গাড়ি উদ্ধার করে এবং আহত ব্যক্তিদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য পেরন করে,এবং নিহত ব্যক্তির খবর নিয়ে তাদের পরিবারে খবর লাগান এবং লাশের পোষ্ট-মর্ডান করার জন্য সদর হাসপাতালে নিয়ে যায়।আহত ও নিহত ব্যক্তিদের উভয়ের বাড়ি, কক্সবাজারের উত্তরে চৌপুল দণ্ডি দক্ষিণ রাখাইন পাড়া এলাকায়।নিহত ব্যক্তির পরিচয়,নাম:-আথেসংজেন(২৯) পিতাঃ-আসা রাখাইন।
আহতদের নাম,১/আওসা রাখাইন(১৫),২/চলাথেং(২৮),৩/আওয়া(২৮)! তারা ঈদের ছুটি কাটিয়ে,ব্যবসায় করার জন্য টেকনাফে যাচ্ছিল। এই যদি হয় ড্রািভারদের বেপারোয়াপনা,তাহলে দুরপাল্লার যাত্রীদের নিরাপত্তা নিচ্চয়তা কে নিবেন!যাত্রীরা কাদের উপর বিশ্বাস রাখবে।