× Banner
সর্বশেষ
দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

কক্সবাজারে মিউজিক ভিডিওর আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ২

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারে শুটিং শেষে ফেরার পথে এক লাখ আট হাজার ইয়াবাসহ ‘সরকার প্রোডাকশন হাউস’ নামে একটি শুটিং টিমের ২ জনকে আটক করেছে র‌্যাব-৭। শুটিং টিমের বাকি ৮ সদস্যকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বুধবার দুপুরে পর্যটন শহরের কলাতলীর সার্ফিং চত্বর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটক দুইজন হলেন- রাজশাহীর রাজপাড়া উপজেলার ডিংগাডোবা গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে মো. আসলাম সরকার (৪০) ও চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের মৃত আবদুস ছাত্তারের ছেলে মাইক্রোচালক মো. মাসুদ রানা (৩২)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব সূত্র জানায়, আসলাম সরকার রাজশাহীর মাদক চক্রের প্রধান। সে নানা সময় নানা বেশ ধরে কক্সবাজার থেকে ইয়াবা পরিবহন করতো। এবার তিনি ‘সরকার মিউজিক ভিডিও’ ব্যানারের অন্তরালে ইয়াবা নিতে আসে। ইয়াবা কিনে মাইক্রোবাস যোগে রাজশাহী যাওয়ার পথে ১০ জনকে ইয়াবাসহ আটক করা হয়। পরে যাচাই–বাছাই করে আটজনের সাথে ইয়াবা সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাদের মুচলেকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়।

র‌্যাব-৭ এর কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, মিউজিক ভিডিও করার নামে কক্সবাজার এসে ইয়াবা নিয়ে ফেরার পথে ‘সরকার প্রোডাকশন হাউস’র ১০ সদস্যকে আটক করা হয়েছে। আসলাম সরকার রাজশাহীর মাদকচক্রের প্রধান। তিনি নানা সময় নানা বেশ ধরে কক্সবাজার থেকে ইয়াবা পরিবহন করতেন। এবার তিনি মিউজিক ভিডিওর শুটিংয়ের নাম দিয়ে ইয়াবা নিতে আসেন। ইয়াবা কিনে মাইক্রোবাসযোগে রাজশাহী ফেরার পথে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়।

র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, ৮জন শিল্পীকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..