× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

পাইকগাছার ওয়াপদা রাস্তায় ভয়াবহ ভাঙ্গন, দ্রুত সংষ্কারেরর দাবি স্থানীয়দের

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
ওয়াপদা রাস্তায় ভাঙ্গন

ইমদাদুল হক,পাইকগাছা খুলনা): কালিনগর নদী ভাঙ্গন স্থানে আবারো ওয়াপদা রাস্তায় ভয়াবহ ভাঙ্গন সৃষ্টি হয়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘর বাড়ি ও রাস্তা ঘাট।

পাইকগাছার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারে কালিনগর নদী ভাঙ্গন স্থানে আবারো ওয়াপদা রাস্তায় ভয়াবহ ভাঙ্গন সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ে ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা গ্রহন না হলে ২২ নং পোল্ডারের ৫ টি ওয়ার্ড মারাত্মক হুমকির মুখে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে শত শত ঘর বাড়ি, রাস্তা ঘাট। তলিয়ে যাবে হাজার হাজার বিঘার জমির মৎস্য ঘের ও কৃষি জমি। ফলে লাখ লাখ টাকার মাছ ভেসে যাবে। কোটি কোটি টাকার ক্ষতি সাধন হবে।

এলাকাবাসীর প্রত্যাশা দ্রুত পদক্ষেপ না নিলে ভাঙ্গন কবলিত এলাকায় লবন পানি প্রবেশ করলে শত-শত বিঘার চিংড়ী ঘের, বাড়ী-ঘর, রাস্তাঘাট প্লাবিত হয় ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছেন। ভাঙ্গনের কথা শুনে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল পানি উন্নয়ন বোর্ড সহ সকল উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালে পাউবো-২ এর খুলনা উপ-বিভাগীয় প্রকৌশলী কৃষ্ণপদ দাস ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন, চঞ্চলা মন্ডল, আশীষ হালদার, সুকুমার কবিরাজ, বিশ্বজিত রায়, সুপদ রায়, পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সভাপতি চিত্তরঞ্জন হালদার, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আলী। পাইকগাছা-কয়রা সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর নির্দেশনায় উক্ত ভাঙ্গন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ভাঙ্গন প্রতিরোধের কাজ শুরু হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন উপ-বিভাগীয় প্রকৌশলী কৃষ্ণপদ দাস ও ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।


এ ক্যটাগরির আরো খবর..