× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

জব ডেস্ক

ওয়ান ব্যাংক লিমিটেড এ স্পেশাল ক্যাডার অফিসার পদে জনবল নিয়োগ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০২২
ওয়ান ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

ওয়ান ব্যাংক লিমিটেড এ স্পেশাল ক্যাডার অফিসার পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: স্পেশাল ক্যাডার অফিসার ( ৭তম ব্যাচ)।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদন যোগ্যতা: মাস্টার্স পাস। তবে যেকোনো ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি থাকতে হবে।

একাডেমিক পর্যায়ে কমপক্ষে তিনটি ফার্স্ট ক্লাস থাকতে হবে। তবে কোনো তৃতীয় বিভাগ থাকলে গ্রহণযোগ্য হবে না।

ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলে ও এবং এ লেভেলে কমপক্ষে বি-গ্রেড থাকতে হবে।

এছাড়াও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বাংলাদেশের নাগরিক হতে হবে। দেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করলে ৩২ বছরের মধ্যে করতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: বেতন ৫০,০০০। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মে, ২০২২

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে


এ ক্যটাগরির আরো খবর..