× Banner
সর্বশেষ
শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ ক্রীড়াঙ্গনের উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব

ঝিনাইদহ প্রতিনিধি

বাবার সাথে ওমরা পালনে যাওয়ার পথে ২ বোনের মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
মামলা প্রত্যাহারে সমঝোতা

বাবার সাথে ওমরা পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের ২ শিশুর মৃত্যু মৃত্যু হয়েছে।  নিহত শিশুরা হলেন,ইফরা ((৮) ও হাফছা (২) । তারা উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জিয়াউল হক চেয়ারম্যান বাড়ির সৌদি প্রবাসী রহমত উল্যাহ হেলালের মেয়ে।
সোমবার (৩০ অক্টোবর) সৌদি সময় বিকেল ৫টার দিকে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।  নিহতদের দূর সম্পর্কের মামা জামাল উদ্দিন টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হেলাল গত ১৫ বছর ধরে স্ত্রী ও তিন মেয়ে নিয়ে সৌদি আরবের মদিনায় বসবাস করে আসছেন। গতকাল সোমবার বিকেলের দিকে পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে প্রাইভেটকার যোগে ওমরা পালনের জন্য মক্কার উদ্দেশে যাত্রা করে। যাত্রা পথে একটি কার্ভাডভ্যান তাদের বহনকারী প্রাইভেটকারের পিছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই বোন গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল হক ভূঁইয়া বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়নি। তবে এ বিষয়ে নিহতের পরিবার চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..