× Banner
সর্বশেষ
বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর

ওপরের নির্দেশে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

রংপুর প্রতিবেদকঃ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি ভোট কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। যদিও নির্বাচন কমিশন ও মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, এ সংক্রান্ত কোন নিষেধাজ্ঞা নেই। সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেয়া হলেই ব্যবস্থা নেয়ার কথা বলা হয় ইসির পক্ষ থেকে।

বিভিন্ন কেন্দ্রে কর্তব্যরত পুলিশ সদস্যরা বলেন, ওপরের নির্দেশে সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। তারা শুধুমাত্র ওপরের নির্দেশ বাস্তবায়ন করছেন। এসব ঘটনাকে নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাকবিতণ্ডা হয়।

এ বিষয়ে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বে থাকা আরটিভি অনলাইনের নিজস্ব প্রতিবেদক সিয়াম সারোয়ার জামিল জানান, রংপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে আজ সকাল ১০টায় যখন সাংবাদিকরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে গেলে রংপুর জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন। তাদেরকে নির্বাচন কমিশনের অনুমতিপত্র ও অফিসের পরিচয়পত্র দেখানো হলেও তারা বলেন, ‘আমরা কোন সাংবাদিককে এখানে প্রবেশ করতে দিবো না। ভোট কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে দেয়া নিয়ম বিরুদ্ধ। ভোট কেন্দ্রে সাংবাদিকরা প্রবেশ করলে ভোট কেন্দ্রের পরিবেশ নষ্ট হয়।’

কিন্তু সাংবাদিকরা তখন তাদের জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে শুধুমাত্র গোপন রুমে যেখানে সিল মারা হয় সেখানে প্রবেশ করতে দেয়া হবে না। বাকি ভোটকেন্দ্র ও কক্ষে সাংবাদিকরা প্রবেশ করতে পারবে এটা নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। কিন্তু তাদেরকে এসব জানানো হলেও তারা সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন।

পরে বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি আরটিভি অনলাইনকে জানান, সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হচ্ছে এমন কোন ঘটনা তিনি জানেন না। সাংবাদিকরা সকল ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে। তবে ভোট কক্ষে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের সতর্কতা অবলম্বন করার জন্য তিনি অনুরোধ করেন। তিনি পুলিশ কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..