× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

ওজনে তেল কম দেওয়ায় দুইটি পেট্রোল পাম্পে ২৫০০০ টাকা জরিমানা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে ওজনে তেল কম দেবার অভিযোগে দুটি পেট্রোল পাম্পের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন এ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই খুলনা অফিসের পরিদর্শক আলমার্কস ও কালীগঞ্জ থানার এসআই হানিফ মিয়া।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন জানান, কালীগঞ্জ উপজেলার ৪টি তেল/পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়। এ সময় শহরের এলকে প্রমানিক ফিলিং স্টেশনে গ্রাহকদের কাছে তেল বিক্রির সময় ওজনে কম দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা এবং আয়শা ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাকিদের সতর্ক করে দেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..