× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

ওকালতনামা, জা‌মিননামা ও হা‌জিরার দাম আগের চে‌য়ে প্রায় দ্বিগুণ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ জুন, ২০২০
ওকালতনামা জা‌মিননামা হা‌জিরা

মহামার করোনা প্রাদুর্ভাবে কালীন ঐতিহাসিক বাজেটে নিম্ন আদালতে ওকালতনামা, জা‌মিননামা ও হা‌জিরার দাম আগের চে‌য়ে প্রায় দ্বিগুণ করা হ‌য়ে‌ছে। সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যমে অনেক আইনজীবী এই সিদ্ধা‌ন্তের সমা‌লোচনা ক‌রে‌ছেন। আবার বাড়‌তি টাকার একাংশ আইনজীবীর ফা‌ন্ডে যা‌বে ব‌লে অনেকে এটা‌কে স্বাগতও জানিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হো‌সেন আলী খান হাসান স্বাক্ষ‌রিত এক বিজ্ঞপ্তিতে বা‌জেট নি‌য়ে হওয়া সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, সভায় প্রস্তাবিত বাজেটে ওকালতনামার (আইনজীবী‌কে দেওয়া মামলা প‌রিচালনার ক্ষমতা) মূল্য ২২০ টাকা থেকে বাড়িয়ে ৪২০ টাকা করা হলো। এছাড়া কোর্ট ফি বাড়তি ৩০ টাকা দিতে হবে। তাই সবমিলিয়ে ওকালতনামার দাম হ‌বে পেয়েছে ৪৫০ টাকা। আগে কোর্ট ফিসহ এর মূল‌্য হতো ২৫০ টাকা। ত‌বে এই টাকা থে‌কে ২০০ টাকা আইনজীবীর ব‌্যক্তিগত ফা‌ন্ডে যা‌বে, যা একবছর পর তি‌নি তুল‌তে পার‌বেন।

এতে আরও বলা হয়, জা‌মিননামার (‌বেইল বন্ড) মূল্য ৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে, সঙ্গে বাড়তি আরও ২৫ টাকা কোর্ট ফি লাগ‌বে। এর ম‌ধ্যে ২০ টাকা আইনজীবীর ব‌্যক্তিগত ফা‌ন্ডে জমা হ‌বে। এই টাকাও এক বছর পর সং‌শ্লিষ্ট আইনজীবী তুল‌তে পার‌বেন। এছাড়া হা‌জিরার মূল‌্য ৫ টাকা থে‌কে বা‌ড়ি‌য়ে ৭ টাকা করা হ‌য়ে‌ছে।

ওকালতনামা, জা‌মিননামা ও হা‌জিরার দাম বাড়ায় আইনজীবী‌দের ম‌ধ্যে মিশ্র প্রতি‌ক্রিয়া তৈ‌রি হ‌য়ে‌ছে।


এ ক্যটাগরির আরো খবর..