× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মেহেরপুর সরকারি কলেজে উৎসবমূখর পরিবেশে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

মেহের আমজাদ, মেহেরপুর: নতুন প্রজন্মকে আবহমান বাংলার ঐতিহ্যবাহী পিঠা ও নিজস্ব সংস্কৃতির প্রতি বিশ্বস্থ করে তুলতে শিক্ষক এবং শিক্ষার্থীদের মিলিত অংশ গ্রহনে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে উৎসবমূখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা দিকে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন। জাাঁকজমকপূর্ণ এই পিঠা উৎসবের স্টলে দুধপুলি,পাকান, জামাই পিঠা, মৌসুমি সন্দেশ, পাটিসাপটা, নকশি,হৃদয় হরণ, জামাই ভাজা, সরুপিঠা, আন্দোসা, ঝিনুক পিঠা, ইলিশ চিতাও, শাহি টুকরা,  লবঙ্গ লতিকা, মালপোয়া সহ হরেক রকমের বাহারি ও রসালো পিঠা স্টলে স্থান পায়। আর পিঠার সাথে মিলিয়ে বাহারি নামের স্টল দিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ষ্টলগুলির মধ্যে কাশফুল, নীলাচল, মৌবন, চন্দ্রপুলি মায়াজাল, রসনাবিলাস, বাঙালিয়ানা, পেটুকদের আড্ডা, স্বাদে বাঙালি, ভোজন বিলাস,আইনস্টাইন পিঠা ল্যাব অন্যতম।

এ দিকে পিঠা উৎসবকে ঘিরে লাঠি খেলা,সঙ্গীত পরিবেশন ও নৃত্য পিঠা উৎসবকে আরো প্রাণবন্ত করে তোলে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি,পুলিশ সুপার এস.এম মুরাদ আলি,মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার,অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, ডঃ গাজী রহমান প্রমুখ। এছাড়া পিঠা উৎসব কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আলামিন, প্রভাষক বশির উদ্দিন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন,কলেজ শাখা সভাপতি আবিদ হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ, ছাত্রলীগ নেতা মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বলেন, ৫০ বছর আগে আমারা বাঙালি উৎসবগুলো করতে পারতাম না।

স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমাদের এই প্রাণের উৎসবগুলো করতে পারছি। এ জন্য স্বাধীনতার সেই সূর্য সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। পুলিশ সুপার এস এম মুরাদ আলি বলেন,বাঙালির এই ঐতিহ্যপূর্ণ পিঠা উৎসবের আয়োজন করায় কলেজ কর্তৃপক্ষকে সাধুবাদ জানায়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার বলেন, ছাত্র-ছাত্রীদের অয়োজনে এই উৎসব দেখে আমি অভিভূত। আগামিতে আরো বড় পরিসরে এ ধরনের উৎসব করা হবে। পিঠা উৎসব বাস্তবায়ন কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন বলেন, আবহমান বাংলার যে সমস্ত উৎসব আমরা দেখতে পাই পিঠা উৎসব তাদের একটি। মেহেরপুর সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৬টি স্টল নিয়ে এই পিঠা উৎসবে অংশগ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..