মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০৪-১৮)ঃ আগামী ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম,আব্দুস সামাদ বাবলু বিশ^াস,সাধারণ সম্পাদক এমএ খালেক, যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুল মতিন, মুজিবনগর উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দীন আহম্মেদ চুন্নু প্রমুখ।





