× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পিআইডি

ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তিকে মোকাবিলা করতে হবে- সমাজকল্যাণ মন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
nurujjaman ahmed

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে মেতে উঠেছে, ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তিকে মোকাবিলা করতে হবে।

আজ রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদফতর মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে মহান দিবস, ২০২২ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আগে কেউ বাঙালিকে ঐক্যবদ্ধ করতে পারেনি। মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন প্রমাণ করে ঐক্যবদ্ধ বাঙালিকে কেউ পরাজিত করতে পারেনা। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশের চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী  বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মহান স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে। এ স্বাধীনতা রক্তের বিনিময়ে অর্জন, এ কথা স্মরণ রেখে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..