× Banner
সর্বশেষ
মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে -আবুল হাসানাত আবদুল্লাহ

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে

নিজেদের মধ্যে নেতৃত্বর কোন মতানৈক্য থাকলে তা ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সকল নেতা-কর্মীকে একত্রে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে তাকে কেউ কখনো পারাজিত করতে পারেনি আর পারবেও না। এটাই আওয়ামী লীগের ইতিহাস। প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার ভোট প্রদানের জন্য উৎসাহিত করতে হবে। বলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি।

শেখ হাসিনার নেতৃত্বে বহিঃবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হয়ে আসছে। তাই আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। জনকল্যানে, উন্নত দেশের জন্য আওয়ামী লীগকে ভোট দিয়ে পুণরায় ক্ষমতায় আনতে হবে।

সোমবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার সেরাল গ্রামে মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র বাড়ির আঙ্গিনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় দলীয় নেতা-কর্মীদের সাথে বিশেষ সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠিত সভায় বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সংশ্লিষ্ঠ ইউনিয়নের নেতৃবৃন্দরা ওই বিশেষ সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন।

বিশেষ সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র অধিকারী, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা।


এ ক্যটাগরির আরো খবর..