× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

এ কেমন প্রতারনা! নবীগঞ্জে সারের সাথে পাথর

admin
হালনাগাদ: শনিবার, ২০ আগস্ট, ২০১৬

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে সার ব্যবসায়ীর এ কেমন প্রতারনা! সারের সাথে বড় বড় পাথর মিশ্রিত বস্তা বাজারে সহজ সরল কৃষকের কাছে বিক্রি করছেন নবীগঞ্জ জে,কে হাইস্কুল রোডের মানিক লাল রায় নামের এক সার ব্যবসায়ী। এ নিয়ে সার ক্রেতা সাধারন কৃষকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

অভিযোগ সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার নহরপুর গ্রামের মোঃ আলতাফ মিয়া গত কয়েকদিন আগে তার কৃষি জমিতে সার দেওয়ার জন্য নবীগঞ্জ জে,কে ওসমানী রোডস্থ ব্যবসায়ী মানিক লাল রায়ের দোকান থেকে ২ বস্তা সাদা ইউরিয়া সার  কিনে নেন। বাড়ীতে নিয়ে সারের বস্তা খোলে জমিতে দেওয়ার জন্য প্রস্তুতি নিলে সারের বস্তার মাঝে বড় বড় পাথরের চাকা দেখতে পেয়ে হতবাক হন।

ঐ সার তিনি জমিতে না ব্যবহার  করে পরদিন দোকানে নিয়ে আসলে দোকান মালিক তা বদলিয়ে না দিয়ে সদুত্তর দেননি। বাধ্য হয়ে তিনি সাংবাদিকদেও কাছে পাথরের টুকরো গুলো নিয়ে এসে প্রতারনার বিবরন দেন। বিষয়টি জানাজানি হলে অন্যান্য কৃষকদের মাঝে প্রতিক্রিয়া দেখা দেয়।


এ ক্যটাগরির আরো খবর..