× Banner
সর্বশেষ
টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী  সবুজ প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর হাম রোগের সর্বশেষ প্রতিবেদন এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি এ্যাডভোকেট টিটুর জন্মদিন পালন

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

চৌধুরী তানভীর আহম্মেদ, ঢাকাঃ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহত সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর জন্মদিন পালন করা হয়েছে।

রবিবার বিকেলে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের ১নং হল রুমে পালন করেছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা সমিতির আইন সম্পাদক সাবেক আই ছাত্র নেতা এ্যাডভোকেট মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডেপুটি এ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট গোলাম মোস্তফা তারা। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি ও পদ্মা সেতুর আইন উপদেষ্ঠা এ্যাডভোকেট আব্দুন নূর দুলাল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এএজি আলতাফ হোসেন আমানী, এএজি হাতেম আলী, ব্যারিস্টার রফিকুল আলম মিল্টন, এ্যাডভোকেট জাহিদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল আলম জুয়েল, রঞ্জিত সাহা রনি, সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ, শরিফ আকবর লিমন, মোঃ শাকিল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার জাকারিয়া হাবিব, প্রচার সম্পাদক মির্জা চয়ন, ক্রিড়া সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়া, উপ-গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসান ইমাম মাসুম, সহ-সম্পাদক বাবলু মোল্লা, ইমাম হাসান ইমন সহ অন্যান্য আইনজীবী, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিন এবং বিভিন্ন জেলা ও ইউনিটের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

শেষে সকলের উপস্থিতিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর বর্ণাঢ্য রাজনীতি সহ তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে কেক কাটেন অতিথিবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..