× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

ডেস্ক

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
এসএসসি পরীক্ষায় পাসের হার

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। নির্দিষ্ট ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গত ১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। চলে ১ অক্টোবর পর্যন্ত। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী ছিল।

এ ছাড়া মাদরাসা বোর্ডের ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী ছিল।

মোবাইলের মাধ্যমে যেভাবে জানবেন ফল

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ স্বরূপ: SSC DHA 123456 2022 লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2022 পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

এ ছাড়া ওয়েবসাইট www.educationboardresults.gov.bd -তে রোল ও রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট করলে ফল জানতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..