× Banner
সর্বশেষ
মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী

এশিয়ায় নেতৃস্থানীয় হবে বাংলাদেশের পুঁজিবাজার

admin
হালনাগাদ: শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮

বাংলাদেশের পুঁজিবাজার ভবিষ্যতে এশিয়ায় নেতৃস্থানীয় হবে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যাপস্থাপনা পরিচালক(এমডি) কে. এ. এম. মাজেদুর রহমান।

বিদায়ী বছরে ডিএসইর অর্জন তুলে ধরে তিনি এ সম্ভাবনার কথা বলেছেন।

মাজেদুর রহমান বলেন, কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বিশ্বের শীর্ষস্থানীয় দুই স্টক এক্সচেঞ্জকে যুক্ত করা বাংলাদেশের পুঁজিবাজারের জন্য ইতিবাচক দিক।  তাদের অন্তর্ভুক্তি বিশ্ববাজারে বাংলাদেশের পুঁজিবাজারকে পরিচিত করার ক্ষেএে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রেও এটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।’

বাজার সম্পর্কে তিনি বলেন, নির্বাচনী বছর উপলক্ষ্যে ২০১৮ সালে বাজার কিছুটা গতি মন্থর দেখা গেছে। আশানুরূপ গতি অর্জন করতে পারেনি। কিন্ত তারপরও দেশের পুঁজিবাজার এমন একটি মাত্রায় অবস্থান করতে পেরেছে; যার ফলে বাজারে তেমন কোনও সংকট দেখা দেয়নি।

‘এর পুরো কৃতিত্ব পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), অর্থমন্ত্রণালয় এবং পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট সব ব্রোকার এবং বিনিয়োগকারীদের।

মাজেদ আরও বলেন, নির্বাচনী বছরে নতুন কিছু প্রোডাক্ট চালু করার কথা ছিল যেমন এসএমই এবং অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড। এই বিষয়ে ডিএসই প্রযুক্তিগত সব প্রস্তুতি শেষ করেছে।

‘নতুন বছরের শুরুতেই ডিএসই নতুন এ বিষয়গুলো চালু করার আশাবাদ ব্যক্ত করেন। একটি উন্নত ও কার্যকর বন্ড মার্কেট প্রতিষ্ঠা বিষয়েও ডিএসই কাজ করছে।  নতুন বছরের বাজেটে প্রণোদনা পাওয়া সাপেক্ষে বন্ডমাকেটও শিগগির চালু করা সম্ভব। এছাড়া মিউচ্যুয়াল ফান্ডের বিশেষ করে একটি ফিক্সড ইনকাম সিকিউরিটিজ বাজারে আনা প্রয়োজন।’

তিনি বলেন, এ বিষয়ে বেশ কিছু প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী বছর আমরা এটি চালু করতে পারবো বলে দৃঢ় বিশ্বাস। সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি আমরা করতে পারবো কৌশলগত বিনিয়োগকারীদের সহায়তায় প্রযুক্তিগত উৎকর্ষ। আশা করি নতুন বছর এ অজর্নের মাধ্যমে পুঁজিবাজারের এক নতুন মাত্রা যোগ হবে।

ডিএসই এমডি বলেন, দেশের অর্থনীতির বর্তমান উন্নয়নধারা ও ডিএসই’র গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের বাস্তবায়নের আগামীদিনে দেশের পুঁজিবাজার হবে বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্রস্থল। সবার সহযোগিতায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবিষ্যতে এশিয়ার নেতৃস্থানীয় স্টক এক্সচেঞ্জের সারিতে পরিণত হবে।


এ ক্যটাগরির আরো খবর..