× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

এশিয়ার সবচেয়ে ধনী গ্রাম গুজরাটের মাধপুর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
এশিয়ার সবচেয়ে ধনী গ্রাম

ভারতের শীর্ষস্থানীয় ব্যবসাকেন্দ্রগুলোর একটি গুজরাট। দেশটির প্রথম সারির অনেক শিল্পপতি এ রাজ্যের। রাজ্যটির শুধু শহর নয়, গ্রামেও লেগেছে সমৃদ্ধির ছোঁয়া। এমনই একটি গ্রাম মাধপুর। মাধপুর গ্রামের অধিকাংশ বাসিন্দাই প্যাটেল জনগোষ্ঠীর। গ্রামের বর্তমান বাসিন্দা প্রায় ৩২ হাজার। কিন্তু ২০১১ সালে ছিল মাত্র ১৭ হাজার।

মাধপুর শুধু ভারতের নয়, এশিয়ারও সবচেয়ে ধনী গ্রাম। রাজ্যের কচ্ছ জেলার ভুজ শহরের উপকণ্ঠে মাধপুর গ্রামটি অবস্থিত। এ গ্রামের অর্থনৈতিক চাকচিক্য সহজেই যে কারও চোখে পড়ে। গ্রামে ঘরের সংখ্যা প্রায় ২০ হাজার। কিন্তু প্রায় ১ হাজার ২০০ পরিবার বিদেশে থাকে। তাদের অধিকাংশই বাস করে আফ্রিকার বিভিন্ন দেশে।

মধ্য-আফ্রিকার বিভিন্ন দেশে নির্মাণ ব্যবসায় গুজরাটিদের আধিপত্য একচেটিয়া। রাজ্যটির প্রবাসীদের এক বড় অংশই থাকে ওই অঞ্চলের বিভিন্ন দেশে। তবে অনেকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডেও থাকেন।

কচ্ছ জেলা পঞ্চায়েতের সাবেক সভাপতি পারুলবেন কারা বলেন, মাধপুরের অনেক বাসিন্দা বিদেশে ব্যবসা–বাণিজ্য করলেও গ্রামের সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ রয়েছে। তারা যে দেশগুলোতে থাকেন ও কাজ করেন, সেখানকার ব্যাংকে না রেখে এ গ্রামের ব্যাংকেই অর্থ রাখতে পছন্দ করেন।

গ্রামবাসীর স্থায়ী আমানতের অর্থমূল্য প্রায় ৭ হাজার কোটি রুপি। প্রবাসীদের পাঠানো আয়; যারা অনাবাসী ভারতীয় (এনআরবি) নামে পরিচিত। এসব ব্যক্তি মাধপুর গ্রামের ব্যাংক ও ডাকঘরে প্রতিবছর কোটি কোটি রুপি জমা রাখেন। গ্রামটিতে সরকারি-বেসরকারি মিলিয়ে ব্যাংক ১৭টি। এইচডিএফসি ব্যাংক, এসবিআই, পিএনবি, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকসহ ভারতের বিখ্যাত সব ব্যাংকের শাখাই আছে এ গ্রামে। ভারতের আর কোনো গ্রামে এমনটি নেই। একটি গ্রামে এত ব্যাংক থাকার পরও দেশটির অন্য ব্যাংকগুলোও সেখানে শাখা খুলতে আগ্রহী।

একটি জাতীয় ব্যাংকের মাধপুর গ্রাম শাখার একজন ব্যবস্থাপক মনে করেন, গ্রামটির এতটা সমৃদ্ধির মূল কারণ বিপুল অঙ্কের আমানত। তিনি জানান, গ্রামটিতে পানি, সব ধরনের স্বাস্থ্যব্যবস্থা ও সড়কের মতো মৌলিক সুযোগ-সুবিধা রয়েছে। অনেকগুলো বাংলো ঘর আছে। রয়েছে সরকারি-বেসরকারি বিদ্যালয়, হ্রদ, মন্দিরও।


এ ক্যটাগরির আরো খবর..