× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

আবু নাসের হুসাইন, সালথা

এলাকা শান্ত রাখার আহবান এমপি লাবু চৌধুরীর

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
এলাকা শান্ত রাখার আহবান

দলমত নির্বিশেষে এলাকা শান্ত রাখার আহবান জানিয়েছেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।
শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় সালথা উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও এক মতবিনিময়কালে নেতাকর্মীদের উদ্যেশে তিনি এ আহব্বান জানান।
এমপি লাবু চৌধুরী এসময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আসছেন। আমরাও দেশ ও মানুষের কল্যাণে কাজ করছি। তাই এলাকায় শান্তি বিরাজ করছে। এই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে কোন প্রকার সহিংসতা করা যাবে না। আপনারা সবাই মিলে মিশে শান্তিতে থাকবেন এই কামনা করি। অন্য দলের কেউ যদি কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না।
সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া, গিয়াস উদ্দিন গিয়াস, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা প্রমূখ।
এসময় আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..