× Banner
সর্বশেষ
এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মনোজগৎ থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে -তথ্যমন্ত্রী

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ঢাবি ছাত্র হত্যায় আটককৃত ৩ জনেরই বাড়ি মাদারীপুর, এলাকায় নানা অপরাধে জড়িত 

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ মে, ২০২৫
এলাকায় নানা অপরাধে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটককৃত তিনজনের গ্রামের বাড়ি মাদারীপুরে। এদের মধ্যে তামিম (৩০) ও পলাশ সরদার(৩০) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের শিমুলতলা এলাকার বাসিন্দা এবং অন্যজন সম্রাট মল্লিক(২৮) জেলার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের  বাগমারা এলাকার।
খোঁজ নিয়ে জানা গেছে, এই তিনজনই এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত ছিল বিভিন্ন সময়ে। সরকার পতনের আগে তামিম ও পলাশ গ্রামে নিজ বাড়িতেই থাকতো। স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের সাথে চলাফেরা করতো বলে জানা গেছে। এছাড়া ডাসার উপজেলার নবগ্রাম শশীকর এলাকার সম্রাট মাদকাসক্ত বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ঝাউদি ইউনিয়নের শিমুলতলা এলাকার এরশাদ হাওলাদারের ছেলে তামিম ও কালাম সরদারের ছেলে পলাশ স্থানীয় আওয়ামীলীগ নেতা সোহেল খাঁ ও রুবেল খাঁ গ্রুপের লোক। এদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করতো এরা। আওয়ামীলীগের দলীয় কোন পদ-পদবী না থাকলেও আওয়ামীলীগের ছত্রছায়ায় থাকতো এরা। এবং চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত। ৫ আগষ্টের পট পরিবর্তনের পর এরা ঢাকায় চলে যায়। বাড়িতে ফেরেনি। পলাশের বাবা কালাম সরদার এক সময় পালকী বহন করে জীবিকা নির্বাহ করতো। অন্যদিকে তামিমের বাবা এলাকায় জমি বেঁচা-কেনার সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।
অন্যদিকে, ডাসারের যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত। বেশ কিছুদিন আগে মসজিদের মাইক লাগানো নিয়ে এলাকায় ছাত্রদের মারধর করে সে। এ নিয়ে ডাসার থানায় অভিযোগ রয়েছে সম্রাটের বিরুদ্ধে।
জানতে চাইলে স্থানীয় মাসুদ হোসেন নামে এক ব্যক্তি বলেন,’এরা ভালো পরিবারের ছেলে না। চাঁদাবাজি, মাদকের সাথে জড়িত। আগে আওয়ামীলীগের স্থানীয় নেতার লাঠিয়াল গ্রুপের সদস্য ছিল। এখন এলাকা ছেড়ে ঢাকায় থাকে। ডাসারের স্থায়ী বাসিন্দা  তুহিন  বলেন, শুনেছি ঢাকার তিনশফিট, উত্তরা, টিএসসিসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে এই গ্রুপটি।
জানতে চাইলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আদিল হোসেন বলেন,আমরা খোঁজ খবর নিচ্ছি ওদের বিরুদ্ধে এখানকার থানায় কোন মামলা রয়েছে কিনা। ইতোমধ্যে খোঁজ নেয়া শুরু হয়েছে।
অন্যদিকে ডাসার থানার ওসি শেখ মো.এহতেশামুল ইসলাম জানান,সম্রাটের বিরুদ্ধে ডাসার ও ডিএমপির রুপনগরসহ বিভিন্ন থানায় ৩ মাদক মামলা রয়েছে। তার বিষয় আমরা বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..