× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

আশাশুনি বেঁড়িবাধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত, দুই চেয়ারম্যানের নেতৃত্বে এলাকবাসীর বাধ রক্ষার চেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ এপ্রিল, ২০২০
এলাকবাসীর বাধ রক্ষা

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি,সাতক্ষীরা॥ আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলায় প্রবল জোয়ারের চাপে খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ ভেঙে চারটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় দেড় হাজার বিঘা মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে।

জানাগেছে, শুক্রবার মধ্যরাতে কোলা গ্রামে খোলপেটুয়া নদীর প্রায় এক’শ ২০ ফুট বেড়িবাধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা ও হাজরাখালী গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। শনিবার সকালে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে এলাকার শত শত লোক একত্রিত হয়ে সেচ্ছাশ্রমের ভিত্তিতে বাধ রক্ষার কাজ করেন।

এদিকে, শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও পিআইও সোহাগ খান ভাঙ্গনকৃত এলাকা পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, বাধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। হঠাৎ মধ্য রাতের জোয়ারে বাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে চারটি গ্রামের প্রায় দেড় হাজার বিঘা মৎস্য ঘের পানিতে তলিয়ে যায়।

তারা আরো জানান, বেঁড়িবাধটি দ্রুত সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে। ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল ও জাকির হোসেন জানান, বেড়িবাঁধ ভেঙ্গে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা ও হাজরাখালী গ্রাম প্লাবিত হয়। এতে প্রায় দেড় হাজার বিঘা মৎস্য ঘের পানিতে তলিয়ে যায়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান জানান, খোলপেটুয়া নদীর কোলা পয়েন্টে বেঁড়িবাঁধ সংস্কারের কাজ চলছিল। এরই মধ্যে শুক্রবার মধ্যরাতে বেড়িবাঁধটি ভেঙ্গে যায়। এসময় তিনি বেঁড়িবাধ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানান। এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধ সংস্কারের প্রানপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বলে জানাগেছে।


এ ক্যটাগরির আরো খবর..