এরশাদ-রওশনকে প্রধানমন্ত্রীর ঈদকার্ড

বিশেষ প্রতিনিধিঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রটোকল কর্মকর্তা খুরশীদ উল আলম আজ বুধবার বেলা সোয়া ১১টা দিকে বিরোধী দলীয় নেতার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে তার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞার কাছে কার্ড পৌঁছে দেন।

এরপর তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের বারিধারার কার্যালয়ে চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলামের কাছে কার্ড পৌঁছে দেন বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।