× Banner
সর্বশেষ
তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মান উন্নত করতে শীঘ্রই এক লাখ জনবল নিয়োগ -স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন

এম কে আনোয়ার কারাগারে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ জেলার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে প্রেট্রোলবোমা মেরে সাতজনকে হত্যার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কুমিল্লা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৫ নং আমলি আদালতের বিচারক শহীদুল্লাহ কায়সার মঙ্গলবার এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়- গত ২৬ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামে রাতে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রোলবোমা হামলা চালায়। এ ঘটনায় সাতজন নিহত হন। এরপর ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। মামলায় এম কে আনোয়ারসহ বিএনপি-জামায়াতের ৫৬ জনকে আসামি করা হয়।

এ মামলায় এম কে আনোয়ার উচ্চ আদালত থেকে ১৭ আগস্ট পর্যন্ত জামিনে ছিলেন। মঙ্গলবার মেয়াদ শেষ হওয়ায় কুমিল্লা আদালতে হাজিরা দিতে এলে শহীদুল্লাহ কায়সার তাকে কুমিল্লা কারাগারে পাঠান।


এ ক্যটাগরির আরো খবর..