× Banner
সর্বশেষ
আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে

এম কে আনোয়ারের মৃত্যু: যা বললেন খালেদা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ সজ্জন, মিতবাক, নিয়মনিষ্ঠ, কথা ও কাজে অসাধারণ সামঞ্জস্য ছিল মরহুম এম কে আনোয়ার এর অন্যতম বৈশিষ্ট্য। তার সততা ও নিষ্ঠা ছিল ঈর্ষণীয় উচ্চতায়। সেই কারণেই পেশাগত জীবনে সরকারি সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থেকেও অমলিন ব্যক্তি-মর্যাদা অক্ষুণ্ন রাখতে সক্ষম হয়েছিলেন। রাজনৈতিক জীবনেও নিজ আদর্শে অটল থেকে সংগ্রাম ও জনগণের সেবা করে গেছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন।

এসময় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, কেবিনেট সচিব এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বরেণ্য রাজনীতিবিদ এম কে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন।

শোকবার্তায় তিনি বলেন, দেশের বরেণ্য রাজনীতিবিদ এম কে আনোয়ারের মৃত্যুতে তার পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। আমি তার আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

শোকবার্তায় খালেদা জিয়া আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় থেকেছেন সামনের কাতারে। নিজ এলাকায় শিক্ষার প্রসার ও জনকল্যানমূলক কাজেও তার অবদান স্মরণীয়। তাই জনগণের নিকট প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার কারণেই আদর্শনিষ্ঠ এম কে আনোয়ার বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

খালেদা জিয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারন করে এম কে আনোয়ার স্বদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

শোকবার্তায় খালেদা জিয়া আরও বলেন, রাজনীতিতে যোগ দিয়ে যখনই গণতন্ত্র বিপদাপন্ন হয়েছে তখনই স্বৈরাচারের কবল থেকে দেশকে গণতন্ত্রের পথে উত্তরণ এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেশের উন্নয়নের জন্য এম কে আনোয়ার এর গৌরবময় অবদান দেশবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

শোকবার্তায় খালেদা জিয়া বলেন, তার মৃত্যু জাতীয়তাবাদী শক্তির জন্য মর্মস্পর্শী। এম কে আনোয়ার এর মৃত্যু দেশবাসী ও দলের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..