× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক

এমবাপ্পের জন্য সময় নষ্ট করবে না রিয়াল মাদ্রিদ

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
mbappe

গত মে মাসে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে পেতে জোড় চেষ্টা চালিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ঐ সময় এই তারকা ফরোয়ার্ড ঘরের ক্লাব পিএসজিকেই বেছে নিলে রিয়াল তার দিক থেকে মুখ সড়িয়ে নেয়।

এবার আবারো মাদ্রিদের সাথে কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার যোগাযোগের গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু গতবারের মত এবার আর ফরাসি এই খেলোয়াড়ের পিছনে অতটা সময় নষ্ট করতে চাচ্ছেনা লস ব্ল্যাঙ্কোসরা। স্বাভাবিক ভাবে সমঝোতায় না পৌঁছালে এমবাপ্পের জন্য নতুন করে আর চেষ্টা করবে না বলেও মাদ্রিদের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে। বরং নিজেদের দলে যেসব প্রতিভা আছে তাদের দিকেই বেশী মনোযোগী হবে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা।

মাঝে শোনা গিয়েছিল পুরনো তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো হয়তো আবারো মাদ্রিদে ফিরে আসছেন। কিন্তু সেই তথ্যের কোন ভিত্তি পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি। এমবাপ্পের মত খেলোয়াড় এই মুহূর্তে দলে আসলে ড্রেসিং রুমে স্বাভাবিক বিষয়গুলো কিছুটা হলেও ব্যহত হবে বলে অনেকে মনে করছেন, যা এই মুহূর্তে মাদ্রিদ মোটেই চাচ্ছেনা। এর থেকে বরং ভিনিসিয়াস জুনিয়রের মত তরুন খেলোয়াড়ের ভবিষ্যত মাদ্রিদের কাছে অনেক বেশী গুরুত্বপূর্ণ। সে কারনেই এমবাপ্পেকে খুশী রাখতে  দলের মধে কোন বিভাজন মাদ্রিদ তৈরী করতে চাচ্ছেনা। মাদ্রিদের কেউই এমবাপ্পের প্রতিভা নিয়ে কোন প্রশ্ন তোলেনি। কিন্তু এসময় দলের স্বাভাবিক ছন্দ যাতে বিঘ্নিত না হয় সেটাই গুরুত্বপূর্ণ বলে সবাই মনে করছে।


এ ক্যটাগরির আরো খবর..