× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র এডিবি’র সহায়তা বাড়লে ত্বরান্বিত হবে গ্রামীণ উন্নয়ন -স্থানীয় সরকার মন্ত্রী

এমপি শওকত চৌধুরীর জামিন কেন বাতিল নয়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) শওকত চৌধুরীকে ১০২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে দুটি মামলায় নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী ১০ দিনের মধ্যে শওকত চৌধুরীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

একই মামলায় অপর দুই আসামির জামিনের শুনানিকালে আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও ব্যারিস্টার জিয়াউর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন শহীদুল ইসলাম খান। ২০১৬ সালের ১০ মে শওকত চৌধুরীসহ নয়জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) বংশাল থানায় মামলা দায়ের করে।

মামলার অভিযোগে বলা হয়, শওকত চৌধুরী তাঁর নামে তিনটি কোম্পানি খোলেন। তিনিসহ বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. আসাদুজ্জামান, বংশাল শাখার ব্যবস্থাপক হাবিবুল গণিসহ নয়জন পরস্পর যোগসাজশে যথাযথ নথি ছাড়াই ১০২ কোটি টাকা ঋণ জালিয়াতি করেন।

চলতি বছরের আগস্ট মাসে শওকত চৌধুরী হাইকোর্ট থেকে এই মামলায় চার সপ্তাহের আগাম জামিন নেন। পরবর্তী সময়ে ঢাকার বিশেষ জজ আদালত থেকে ছয় মাসের জামিন পান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..