× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

এমপি মানিকের সমর্থনে পৌর মেয়রের ৫টি নির্বাচনী সভা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নৌকা প্রতীকের সমর্থনে ৫টি নির্বাচনী সভা করেছেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।

সোমবার রাতে পৌর শহরের বৌলা মহল্লায় আওয়ামীলীগ নেতা আয়না মিয়ার সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী বলেছেন, ছাতকে মানিক-কালাম বলয় বলতে এখন আর কিছু নেই। নৌকার বিজয় ছিনিয়ে আনতে আমরা ঐক্যবদ্দ হয়েছি। আমাদের মধ্যে এখন আর কোন বিবাদ নেই। ছাতক-দোয়ারার উন্নয়ন-অগ্রযাত্রাকে তরান্বিত করতে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় আপনাদের ভোট ও সমর্থন চাই।

নির্বাচনী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, লিয়াকত আলী, মিলন রানী দাস, আওয়ামীলীগ নেতা বখতিয়ার উদ্দিন, জাপা নেতা সামছুদ্দিন, যুবলীগ নেতা সুহেল মাহমুদ. নুর আলম. মিজানুর রহমান জাবেদ, বদরুল আলম, যুবলীগ নেতা পংকজ চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি বাবুল পাল, উপজেলা যুবলীগ নেতা আতিকুর রহমান শাওন, শাহ মোঃ শাহীন প্রমুখ।

এদিকে, ৮নং ওয়ার্ডের চরেরবন্দ মহল্লায় অনুষ্ঠিত সভায় আওয়ামীলীগ নেতা আলী আলমের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর নওশাদ মিয়ার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা তাহির আলম, যুবলীগ নেতা আব্দুস ছাত্তার, আওয়ামীলীগ নেতা তমজুল আলী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ, সোহেল মিয়া, আজিম উদ্দিন, আনোয়ার পাশা, বুদাই মিয়া, আকবর আলী প্রমখ। মন্ডলীভোগ মহল্লায় অনুষ্ঠিত সভায় হেমেন্দ্র প্রসাদ রায়ের সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর তাপস চৌধুরীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক হরিদাস রায়, ইর্শাদ আলী, মইন উদ্দিন, মুক্তিযোদ্ধা অজয় ঘোষ যুবলীগ নেতা ইসতিয়াক আহমদ তানভীর প্রমুখ।

বাগবাড়ী মহল্লায় অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা পিয়ারা মিয়ার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী আবরু মিয়া তালুকদার, ছাতক সরকারী কলেজের অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, হাজী আব্দুল জলিল, লুৎফুর রহমান প্রধান, আওয়ামীলীগ নেতা আবু সাইদ চৌধুরী বাবুল, ছাব্বির আহমদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..