× Banner
সর্বশেষ
ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি

ভুরুঙ্গামারীতে এমজেএসকেএস সুকাল প্রকল্পের জরুরী খাদ্য ও ঔষধ সামগ্রী বিতরণ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২০
এমজেএসকেএস সুকাল প্রকল্প

ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ ভুরুঙ্গামারীতে বেসরকারী সংস্থা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি(এমজেএসকেএস)র বাস্তবায়নে নেটজ-বাংলাদেশ ও বিএম জেড এর আর্থিক সহায়তায় ভুরুঙ্গামারী অফিসের উদ্যোগে বাংলাদেশের বঞ্চিত অঞ্চল সমুহে ক্ষুধা ও দারিদ্র বিমোচন (সুকাল) প্রকল্পের খাদ্য ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার উপজেলার হামিদা খানম উচ্চ বিদ্যালয় মাঠে জরুরী খাদ্য ও ঔষধ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ ফিরুজুল ইসলাম,তিলাই ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম শাহিন শিকদার, সংস্থার ভুরুঙ্গামারী প্রকল্প ম্যানেজার আব্দুল মান্নানের সার্বিক ব্যবস্থাপনায় তিলাই ইউনিয়নের ৬৯ জন এবং চরভুরুঙ্গামারী ইউনিয়নের ১৫৫ জন প্রকল্পের ক্ষতিগ্রস্থ সদস্যদের মাঝে প্রত্যেককে ২০ কেজি চাউল,৫ কেজি গোল আলু,২ কেজি মসুর ডাল,২ কেজি আয়োডিনযুক্ত লবণ,১ লিটার সয়াবিন তেল,১ কেজি চিনি,১ কেজি সুজি,২টি গোসলের সাবান,১ টি কাপড় কাচা সাবান,২ টি মাস্ক,২ পাতা প্যারাসিটামল ও ৫ টি খাবার স্যালাইন।

বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার টেকনিক্যাল অফিসার আব্দুস সবুর,মাঠ সহায়ক শ্রী মতি কনিকা রায়,নজরুল ইসলাম, ও আরিফুর রহমান প্রমুখ। প্রকল্প ম্যানেজার আব্দুল মানান জানান, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি ভুরুঙ্গামারী উপজেলার ৬টি ইউনিয়নে ১১০০ হতদরিদ্রদের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। করোনা মহামারীতে প্রকল্পের সদস্যরা কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে।

প্রকল্পের সদস্যদের করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কল্পে সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের এই জরুরী খাদ্য ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..