× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ডেস্ক

এভারটনের সঙ্গে নতুন চুক্তিতে ইংল্যান্ড গোলরক্ষক পিকফোর্ড

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
everton

এভারটনের সঙ্গে নতুন করে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে ইংল্যান্ডের গোল রক্ষক জর্ডান পিকফোর্ড। ২০২৭ সালের জুন পর্যন্ত প্রিমিয়ার লিগের এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

২৮ বছর বয়সি পিকফোর্ডের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র ১২ মাস। ইতোমধ্যে অন্য ক্লাবের পাশাপাশি টটেনহ্যামের কাছ থেকেও প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু তিনি সাড়ে চার বছরের জন্য নতুনভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এভারটনের সঙ্গে।

গান্ডরল্যান্ড থেকে ২০১৭ সালে ৩০ মিলিয়ন পাউন্ডে যোগ দেয়ার পর এভারটনের হয়ে ২০০টিরও বেশী ম্যাচ খেলেছেন পিকফোর্ড। জানুয়ারির শেষদিকে বার্নলির সাবেক কোচ শন ডাইকে নতুন কোচ হিসেবে দিয়েছে এভারটন। প্রিমিয়ার লিগে বর্তমানে অবনমন জোন থেকে মাত্র এক ধাপ উপরে রয়েছে ক্লাবটি। তাদের অবস্থান পয়েন্ট তালিকার ষোলতম।

এভারটন টিভিকে পিকফোর্ড বলেন,‘ এমন একটি বিশেষ  ক্লাবের সঙ্গে নতুন এই চুক্তিটি আমার জন্য বিশাল ব্যাপার। এখানে যোগ দেয়ার পর থেকে ক্লাবের সমর্থকদের পাশাপাশি সব মহলের সহযোগিতা পেয়ে আসছি। যা  আমার এবং আমার পরিবারের জন্য খুবই গুরুত্বপুর্ন। নতুন চুক্তিতে  আমি ও আমার পরিবার খুবই খুশি। আমরা এভারটনকে ভালোবাসি।’


এ ক্যটাগরির আরো খবর..