এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে ভূমি মন্ত্রী-প্রতিমন্ত্রীর গভীর শোক প্রকাশ

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০১৭ খ্রি.:  চট্টগ্রামের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. এবং প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এম.পি. গভীর শোক প্রকাশ করেছেন।

মন্ত্রী তাঁর শোক বাণীতে উল্লেখ করেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম নেতা মহিউদ্দিন চৌধুরী ছিলেন সারা বাংলার মানুষের কাছে রাজনীতির অনুপ্রেরণার উৎস।’

প্রতিমন্ত্রী তাঁর শোক বাণীতে উল্লেখ করেন, ‘চট্টগ্রামবাসী মহান এ রাজনৈতিক অভিবাবককে শ্রদ্ধার সাথে আজীবন স্মরণে রাখবে।’ মন্ত্রীদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।