× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

এবার ২৯ হাজার ৩৯৫টি মণ্ডপে দুর্গাপূজা

admin
হালনাগাদ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশে এবার ২৯ হাজার ৩৯৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর ২৯ হাজার ৭১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এবার তা বেড়ে ৩২৪টি বেশি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভায়  এ তথ্য জানানো হয়।

এবার পূজার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা। তাঁরা বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই চেতনা বিকাশের মধ্যদিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের মূল ধারা আরো শক্তিশালী হবে।’ সারা দেশে উৎসবের আঙ্গিকে শারদীয় দুর্গোৎসব উদযাপনের মাধ্যমে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করার আহ্বানও জানান নেতারা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি।

বক্তব্য দেন এডিশনাল আইজিপি কৃষ্ণপদ রায়, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, পংকজ নাথ এমপি, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল, যতীন্দ্রলাল ত্রিপুরা, ডি এন চ্যাটার্জি, অ্যাডভোকেট শ্যামল কুমার রায়, ট্রাস্টি সুব্রত পাল প্রমুখ।

জেলা নেতাদের মধ্যে বক্তব্য দেন- সুভাষ সাহা, অধ্যক্ষ সুর্য্য কান্ত দাস, কৃষ্ণপদ দাস, শংকর সাহা, ধীরেন্দ্রনাথ সরকার, অ্যাডভোকেট রমেন্দ্র নাথ বাপ্পী, রঞ্জিত দাস, তরুণ কর্মকার প্রমুখ।

সভায় বিভিন্ন জেলা থেকে আগত নেতারা এলাকার পরিস্থিতি পূজার প্রস্তুতি এবং নানা সমস্যার কথা তুলে ধরেন। সরকার পূজার আয়োজনে সর্বাত্মক সহায়তা করছে বলে সভায় উল্লেখ করা হয়।

বক্তারা বলেন, অসাম্প্রদায়িক পরিস্থিতি বিনষ্ট ও ধর্ম নিরপেক্ষ ধারাকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে দেশের যে ষড়যন্ত্র চলছে, প্রতিমা ভাঙচুর ও সাম্প্রদায়িক হামলা তারই অংশ।

সভায় শারদীয় দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি, প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, পূজার সময় গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে জাতীয় উৎসবের আঙ্গিকে আলোকসজ্জা ও সড়ক সজ্জার দাবি জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..