× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা

এবার স্বামী সচ্চিতানন্দসহ চার সাধুর বিরোদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

প্রতিবেশী ডেস্কঃ ‘প্রতি রাতেই ধর্ষণের শিকার হতে হয়, বাধা দিলে গণধর্ষণ’

আবারও স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতে। উত্তর প্রদেশের বস্তি জেলার সন্ত কুটির আশ্রমের একাধিক সাধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ওই আশ্রমেরই ৪ সাধ্বী।

জানা গেছে, ওই সাধ্বীরা আশ্রম থেকে কোনক্রমে পালিয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। সেখানে তারা কীভাবে শিষ্যাদের যৌন নির্যাতন করা হয়, তার অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে, স্বামী সচ্চিদানন্দ সহ-চার সাধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে ২ শিষ্যাও রয়েছে। অভিযোগ, অন্য শিষ্যাদের যৌন নির্যাতনে অভিযুক্ত সাধুদের সাহায্য করত তারা।

এ ব্যাপারে নির্যাতিতারা পুলিশকে জানিয়েছেন, বিভিন্ন ভাবে লোভ দেখিয়ে কিশোরী ও যুবতীদের আশ্রমে নিয়ে আসত ওই ২ সাধ্বী। আশ্রমে প্রবেশের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতন চলত। প্রায় প্রতি রাতেই ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হতে হয় অন্য শিষ্যাদের। বাধা দিলে গণধর্ষণও করা হয়েছে বলে অভিযোগ।


এ ক্যটাগরির আরো খবর..