× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

মাহমুদ খান, সিলেট

এবার শাহপরান মাজারে গান-বাজনা নিষিদ্ধ

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
গান-বাজনা নিষিদ্ধ

সিলেটের হজরত শাহপরান (রহ.) মাজারে গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছে। গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) এক ভিডিওবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন মাজারের খাদিম কাবুল আহমদ।
ভিডিও বার্তায় বার্তায় তিনি বলেন, খাদিম পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে বলছি, মাজারে ওরস উপলক্ষ্যে গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। কেউ ঢোল-তবলা নিয়ে আসবেন না। এমনকি প্রতি বৃহস্পতিবার যে গান-বাজনার আয়োজন করা হয় তাও এখন থেকে বন্ধ থাকবে। কেউ যদি করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করব।
এর আগে শুক্রবার বাদ জুমা মুসল্লি, ছাত্র-জনতা ও স্থানীয় ধর্মীয় নেতারা মাজারে গান-বাজনা, মাদক সেবনসহ সকল প্রকার অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে শাহপরান (রহ.) মাজার গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
মানববন্ধনে বক্তারা অসামাজিক, ইসলাম বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ কমিটির উদ্যোগে বিশ্ববরেণ্য ওলিয়ে কামেল হজরত শাহপরানের (রহ.) পবিত্র মাজারকে কেন্দ্র করে ওরসের নাচ-গান, মদ-জুয়া, গাঁজা, অশ্লীল নৃত্যসহ যাবতীয় অসামাজিক-অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবি জানান।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ, জামিয়া কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস শাহ মমশাদ আলী, সিসিকের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, অসামাজিক-অইসলামিক কর্মকাণ্ড প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আফতারুল ইসলাম, শাহপরান মাজারের খাদেম সাজু আহমেদ, আত-ত্বাকওয়া মসজিদের দায়িত্বশীল সবুর আহমেদ, শাহপরান মাজার মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ প্রমুখ।
এ ব্যাপারে সিসিক কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম বলেন, মাজারে গান-বাজনা ও অশ্লীলতা বন্ধের বিষয়টি নিয়ে আমরা বৈঠক করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে শাহপরান মাজারে গান-বাজনা, মাদক সেবনসহ সকল প্রকার অশ্লীল কার্যক্রম এখন থেকে বন্ধ থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে। বিষয়টি তদারকি করার জন্য মুসল্লি, ছাত্র-জনতা ও আলেমদের নিয়ে একটি কমিটি গঠন হবে।


এ ক্যটাগরির আরো খবর..