× Banner
সর্বশেষ
সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইন  বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক সম্পর্কের নতুন অধ্যায়, সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুর গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায় – আইনমন্ত্রী ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, উদ্বোধন ৭ জুন সংস্কারের পর দ্রুত খুলে দেওয়া হবে জিয়া স্মৃতি জাদুঘর – মুক্তিযুদ্ধমন্ত্রী

এবার রাশিয়া হামলা, আহত ৮

admin
হালনাগাদ: শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সিপরিত শহরে এক ব্যক্তি ছুরি দিয়ে হামলা চালিয়ে আটজনকে আহত করেছেন। আজ শনিবার দেশটির স্থানীয় নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো এ খবর নিশ্চিত করেছে। ওই হামলাকারীকে এরই মধ্যে গুলি করে হত্যা করেছে পুলিশ। বিবিসির খবরে বলা হয়েছে, আহত আটজনই ছিলেন পথচারী। রাস্তার ওপর একের পর এক সবার ওপর ছুরিকাঘাত করে ওই ব্যক্তি। রাষ্ট্রীয় গণমাধ্যম রিয়া নভোস্তি বলেছে, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। রুশ তদন্ত কমিটি বলেছে, হামলাকারীকে হত্যা করা হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। স্থানীয় পুলিশ বাহিনীর বরাত দিয়ে তাস নিউজ এজেন্সি বলেছে, হামলাকারী ব্যক্তি হয়তো মানসিকভাবে অসুস্থ ছিলেন। তদন্ত কমিটির একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, এটি সন্ত্রাসী হামলা কিনা—সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না। তিনি এই ঘটনাকে ‘হত্যাচেষ্টা’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে হামলার ঘটনাটি ঘটে। মস্কোর এক হাজার ৩০০ মাইল পূর্বে সিপরিতের অবস্থান। এর জনসংখ্যা সাড়ে তিন লাখেরও বেশি।’


এ ক্যটাগরির আরো খবর..